১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার,অভিযুক্ত গ্রেফতার

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে বাড়ির পাশের করতোয়া নদী থেকে পানি আনতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। বুধবার (৪ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।
‎এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ এশার উদ্দিন প্রামাণিক (৪০) কে গ্রেফতার করেছেন পুলিশ। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়,ভোরে বাড়ির পাশের করতোয়া নদী থেকে পানি আনতে যান ওই গৃহবধূ। পানি নিয়ে ফেরার পথে শ্রীফলতলা খেয়াঘাটের নৌকার মাঝি এশার উদ্দিন প্রামাণিক তাকে জোর পূর্বক নেপিয়ার ঘাসের জমিতে টেনে নিয়ে যায়। সেখানে গলায় চাকু ঠেকিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই  সময় অভিযুক্ত তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে বলে ও অভিযোগ রয়েছে। পরে ভুক্তভোগী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরিবারের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত এশার উদ্দিন প্রামাণিক শ্রীফলতলা গ্রামের মৃত মোন্তাজ প্রামাণিকের ছেলে এবং স্থানীয় খেয়াঘাটের নৌকার মাঝি। এই বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ  সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মী কে জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার দায় স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার,অভিযুক্ত গ্রেফতার

Update Time : ০১:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬