
হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃনারীর ক্ষমতায়নের প্ল্যাটফর্ম দ্যা ভয়েস অব ওম্যান এমপাওয়ারমেন্ট (The Voice of Woman Empowerment) এর উদ্যোগে একটি ইফতার ও দোয়া মাহফিল এবং আন্তজার্তিক নারী দিবস পালনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বুধবার,১১ মার্চ ২০২৬।
এই ইফতার অনুষ্ঠানটি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাঙালি কমিউনিটির পরিচিত রেস্টুরেন্ট সানাই পার্টি হল (Sanai Party Hall) এ আয়োজিত হবে। ঠিকানা: ৩৭-৪৩-৭৪ স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, এনওয়াই ১১৩৭২।খবর আইবিএননিউজ।সংগঠনের পক্ষ থেকে নিউইয়র্কের বাঙালি ও মুসলিম কমিউনিটির সকল সদস্য, নারী নেত্রী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে ইফতারের পর দোয়া মাহফিল এবং আন্তজার্তিক নারী দিবস -এর মাধ্যমে নারী ক্ষমতায়ন, সমাজসেবা ও কমিউনিটি উন্নয়নের লক্ষ্যে প্রার্থনা করা হবে।
দ্যা ভয়েস অব ওম্যান এমপাওয়ারমেন্ট একটি নিউইয়র্ক-ভিত্তিক সংগঠন, যা নারীদের অধিকার, শিক্ষা, নেতৃত্ব ও সামাজিক ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে। এর আগেও তারা বিভিন্ন কমিউনিটি ইভেন্ট ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে।
সবাইকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
প্রতিনিধির নাম 

























