১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাব-এর আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শিহাব উদ্দিন (গোপালগঞ্জ) জেলা প্রতিনিধি:।

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির এক অনন্য আয়োজন করেছে টুঙ্গিপাড়া প্রেসক্লাব। ৪ মার্চ, ১৪ রমজান, বুধবার বিকেলে উপজেলার বজ্রকণ্ঠ হলরুমে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল ও আলোচনা সভা।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে হলরুমটি পরিণত হয় মিলনমেলায়।
রমজানের শিক্ষা: আত্মশুদ্ধি ও সম্প্রীতি
আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাস শুধু সিয়াম সাধনার নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা গ্রহণের মাস। সমাজে নৈতিকতা, পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার কৃষি অফিসার মো. রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার ও পল্লী বিদ্যুতের ডিজিএম সওকত বড়ুয়া।
এছাড়া গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টেলিভিশন ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জয়ন্ত শেরালী, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি বাঁধন, আমার সংবাদের প্রতিনিধি এস এম বিপুল ইসলাম এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মুন্সী।
উপস্থিত ছিলেন কুশলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইশতিয়াক, বর্ণি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামাদ মুন্সী, পৌর বিএনপির সভাপতি মোল্লা ইমদাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্তি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শওকত হোসেন মুকুল। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেন।
আলোচনা শেষে টুঙ্গিপাড়া মডেল মসজিদের ইমাম ও খতিব দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
পুরো আয়োজনটি ছিল সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত—যেখানে রমজানের চেতনায় একসূত্রে বাঁধা পড়েন প্রশাসন, রাজনীতি ও গণমাধ্যমের

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাব-এর আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬