
মোমিন আলি লস্কর কুলতলী:-
কুলতলী বিধানসভার অন্তর্গত চুপড়িঝাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অনন্ত সাঁফুই দোকানে যাওয়ার সময় ফাঁকা রাস্তায় পেয়ে বিজেপির আশ্রিত দুষ্কৃতিরা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে আক্রমণ করে । তাঁকে গুরুতরভাবে আঘাত করা হয়।তাঁর চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে কুলতলীর বিধান সভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল দ্রুত ছুটে হাসপাতালে পৌঁছে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান। চিকিৎসকরা তার শারীরিক অস্থার অবনতি দেখে চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় স্থানান্তরিত করেছেন।এই ধরনের ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাইয়েছেন কুলতলীর বিধান সভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল সহ কুলতলী তৃনমুল কংগ্রেসের নেতৃত্বেরা। গণতান্ত্রিক বাংলায় রাজনৈতিক সন্ত্রাসের কোনো স্থান নেই। প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাইচ্ছেন বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল। তিনি বলেন আমরা আমাদের সহকর্মীর পাশে আছি এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। যত বিজেপি হামলা করুক না কেন আবার মমতা ব্যানার্জী চতুর্থী বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। ২০২৬ আবার খেলা হবে কুলতলী বুকে।
প্রতিনিধির নাম 

























