১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও নিয়মবহির্ভূত অভিযোগ উঠেছে

মাটি মামুন রংপুর।

রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ধোলাই, স্টেশনারি ও খাদ্য সরবরাহ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও নিয়মবহির্ভূত কার্যাদেশ প্রদানের অভিযোগ উঠেছে অভিযোগকারী একজন স্থানীয় ঠিকাদার মোঃ সুলতান মাহমুদ ডায়েল গঙ্গাচড়া ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ১০ জানুয়ারি ২০২৬ তারিখে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক প্রকাশিত ই-টেন্ডারে তিনি সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়েছেন। নিয়মানুযায়ী সর্বনিম্ন দরদাতা হওয়ার  পরেও তার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়নি। ধোলাই কাজের ক্ষেত্রে সর্বনিম্ন দরদাতা বাঁধন ট্রেডার্সকে উপেক্ষা করে তৃতীয় অবস্থানের সানি লন্ডি নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ দেওয়া হয়েছে। একইভাবে স্টেশনারি সরবরাহ কাজেও সর্বনিম্ন দরদাতা মেধা কনস্ট্রাকশনকে কার্যাদেশ না দিয়ে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগ করলেও তাকে সন্তোষজনক ব্যাখ্যা না দিয়ে সুকৌশলে এড়িয়ে গেছে কতৃপক্ষ । এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলেমুল বাসার জানান,ইজিপির কেত্রে আমার কোনো হাত নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন,লিখিত অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে তদন্ত করা হবে। অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে এই অভিযোগ এবারই প্রথম নয়,গত ২০২৪-২০২৫ অর্থ বছরের টেন্ডার কার্যক্রমেও একই অনিয়মের বিষয়ে অভিযোগ থাকলেও তৎকালীণ সরকার দলীয় রাজনৈতিক প্রভাবে মনোনীত ঠিকাদারি প্রতিষ্ঠানকেই সরবরাহের কাজ দেয়া হয়েছিল। স্থানীয় ঠিকাদার মহলে অভিযোগটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । সংশ্লিষ্টরা সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে  প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও নিয়মবহির্ভূত অভিযোগ উঠেছে

Update Time : ০৫:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬