
কামরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউপির ২নং ওয়ার্ড থেকে মেম্বার পদে আলা উদ্দিন বাতছুর নাম লোকমুখে শুনা যাচ্ছে। তিনি আমিরাবাদ ইউনিয়নের প্রিয় সন্তান তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সদস্য সচিব।
চায়ের দোকানে ইতিমধ্যে যাদের কে চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন বলে শুনা যাচ্ছে তাদের মধ্যে আলা উদ্দিন বাতছুর নাম বেশ আলোচনায় রয়েছে। দোকানেও এমন গুঞ্জন শুনা যাচ্ছে। আমিরাবাদ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সদস্য সচিব আলাউদ্দিন বাতছুর সাথে কথা হয়, তিনি হেসে হেসে বললেন, জনগণের সমর্থন, ভালবাসা পেলে আগামী নির্বাচনে অবশ্যয় ৩য় বারের মত মেম্বার পদে নির্বাচন করব ইনশাল্লাহ। এর পূর্বে ও আমি ২য় বার নির্বাচন করেছি আমার ওয়ার্ডের জনগণ আমাকে তাদের ভোট দিয়ে নির্বাচিত করলে ও খুনী দূর্নীতিবাজ হাসিনা সরকারের ভোট ডাকাতরা ভোট ডাকাতির মধ্যে দিয়ে আমার রেজাল্ট চিন্তায় করে আমাকে মেম্বার হতে দেননি বিএনপির সাবেক সদস্য সচিব পদে কাজ করার সুবাধে আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় পাড়ায় মহল্লায় যাওয়ার সুযোগ হয়েছে। মেম্বার না হয়ে ও বেশ বিচার-শালিসী কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি শুধু তাই নয় নিজ আর্থিক তহবিল থেকে এলাকাবাসীর সাহায্য সহযোগিতা করেছি।২নং ওয়ার্ডের অনেক ভাললাগা নিয়ে অনেক কাজ করছি।
তাই আমার ২নং ওয়ার্ডের জনগণ ও তৃণমূল নেতাকর্মীকরা চাই আমি আবার ও মেম্বার পদে নির্বাচন করি তাই আমি আবার ও নির্বাচন করব, তবে এখনো পুরোপুরো সিদ্ধান্ত নিইনি। সামনে দেখা যাক, পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাতে পারবেন তিনি।
তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
প্রতিনিধির নাম 



















