০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এক পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও জনাব আসাদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার উপজেলা আমির মাওলানা খান জাহানা, উপজেলা নায়েবে আমির হাফেজ মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম, উপজেলা সেক্রেটারি জনাব খাইরুল বাসার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব ফজলুল হক গাজীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনসেবায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রতি রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
সবশেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

মেহেরপুর মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৩:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬