০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাল বায়নানামা তৈরি করে আদালতে মামলা

আজাদুর রহমান, বগুড়া:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রৌয়াদহ গ্রামের বাসিন্দা মুনজিলা বেগমের সঙ্গে প্রতিবেশী মালা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পূর্বে দেওয়া সাদা স্ট্যাম্প ব্যবহার করে জাল ভূমি বিক্রয় বায়নানামা তৈরি করে আদালতে ১৪ লাখ টাকার মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মালা বেগমের অভিযোগ, গত ৯ জুলাই ২০২৫ তারিখে মুনজিলা বেগম বাদীর নিকট একই দিনে ৫০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে ২বার ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা প্রদান করেন। এর আগে প্রয়োজনের সময় ৪ লাখ টাকা ধার নেওয়ার বিষয়ে একটি অঙ্গীকারনামায় উভয় পক্ষ স্বাক্ষর করেন।

অভিযোগে আরও বলা হয়, টাকা নেওয়ার সময় মালা বেগমের কাছ থেকে ১০০ টাকা দামের তিনটি সাদা স্ট্যাম্প (ক্রমিক নং গঙ-৫২৭৪৯০১, গঙ-৫২৭৪৯০২ গঙ-৫২৭৪৯০৩) নেওয়া হয়েছিল। প্রতিটি স্ট্যাম্পের ডান পাশে উপরে ও নিচে মালা বেগমের স্বাক্ষর ছিল। একই সঙ্গে তাঁর একটি জমির মূল দলিলও নেওয়া হয়।

মালা বেগমের দাবি, পরে টাকা পরিশোধে কিছুটা দেরি হওয়ায় ওই তিনটি সাদা স্ট্যাম্পের ফটোকপি ব্যবহার করে একটি জাল ভূমি বিক্রয় বায়নানামা তৈরি করা হয় এবং সেই দলিল দেখিয়ে তাঁর বিরুদ্ধে ১৪ লাখ টাকার মামলা করা হয়েছে, মামলা নং-১৩সি/২০২৬। তিনি আরও অভিযোগ করেন, স্ট্যাম্পের বাম পাশে যেখানে তাঁর স্বাক্ষর থাকার কথা, সেখানে তাঁর বা তাঁর পরিবারের কারও স্বাক্ষর নেই; বরং স্ট্যাম্পের তৃতীয় পাতায় সেখানে ভুয়া স্বাক্ষর সংযোজন করা হয়েছে।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, বাদী দীর্ঘদিন ধরে এলাকায় ‘দাদন ব্যবসায়ী’ হিসেবে পরিচিত এবং পরিকল্পিতভাবেই তাঁকে হয়রানি করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

জাল বায়নানামা তৈরি করে আদালতে মামলা

Update Time : ১০:৫৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬