০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সাহস দেখে হতবাক ট্রাম্প

ইরানের সীমান্তের কাছে বিপুল সমরাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আছে রণতরীর বহরও। এছাড়া হাজার হাজার সৈন্য ও অত্যাধুনিক যুদ্ধবিমানতো আছেই। এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুকুম পেলেই তারা আগ্রাসন চালাবে ইরানে। এই পরিস্থিতিতেও ভীত নয় আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এখনো নজিরবিহীন জবাব দিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করার হুঙ্কার দিয়ে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র। এতে বেশ হতবাক হয়েছেন ট্রাম্প।

ইরান এখনো কেন ‘আত্মসমর্পণের’ মাধ্যমে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়নি, বিষয়টি ভাবাচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। তার বিশেষ দূত স্টিভ উইটকফ শনিবার (২১ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে এ কথা জানান। খবর বিবিসির।

তিনি বলেন, ‘আমি হতাশ শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ তিনি (ট্রাম্প) জানেন তার হাতে অনেক বিকল্প আছে। তবে তিনি কৌতূহলী যে কেন তারা এখনো (আমি আত্মসমর্পণ শব্দটি ব্যবহার করতে চাই না) আত্মসমর্পণ করেনি। এতো চাপের মুখেও তারা কেন আমাদের কাছে এসে বলেনি, আমরা অস্ত্র চাই না। তাদের সেই অবস্থানে আনা বেশ কঠিন হয়ে পড়ছে।’

ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। দেশটির বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য বিমান হামলার প্রস্তুতি নিতে বলেছেন। হামলা হলে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার হুমকি দিয়েছে ইরান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ইরানের সাহস দেখে হতবাক ট্রাম্প

Update Time : ০৮:০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬