০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর ৬ নম্বর ওয়ার্ডে গলিতে পানি জমে দুর্ভোগ, সমাধান মিলছে না

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রেটার রোডের জিপিওর বিপরীত পাশের একটি গলিতে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বাসাবাড়ির এসির পানি ও ছাদের পানি সরাসরি রাস্তায় এসে জমে থাকায় পথচারীদের চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, গলিটির রাস্তা পাকা হলেও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য পানি পড়লেই রাস্তায় জমে যায়। বিশেষ করে পাশের একটি বাড়ির ছাদ ও এসি থেকে নির্গত পানি নিয়মিত রাস্তায় পড়ায় দীর্ঘসময় রাস্তা ভেজা ও পিচ্ছিল থাকে। এতে পথচারী, শিশু ও বয়স্কদের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।
বাসিন্দারা জানান, বিষয়টি সংশ্লিষ্ট বাড়ির মালিককে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু অভিযোগের পরও এখন পর্যন্ত পানি রাস্তায় পড়া বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের দাবি।
স্থানীয়দের ভাষ্য, রাস্তাটি দীর্ঘদিনের দাবির পর পাকা করা হলেও পানি নিষ্কাশনের সমস্যার কারণে এখনো স্বাভাবিকভাবে চলাচল করা যাচ্ছে না। বৃষ্টির পানি ও বাসাবাড়ির ব্যবহৃত পানি রাস্তায় জমে থাকায় পরিবেশও নোংরা হচ্ছে।
এ গলিতে বসবাসকারী কয়েকটি পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন কাজে ও প্রয়োজনীয় কাজে বের হতে গিয়ে তাদের এই পানির মধ্য দিয়েই চলাচল করতে হয়। ফলে রাস্তা পাকা হওয়ার পরও প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না তারা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তায় পানি পড়ার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বাড়ির মালিক ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

রাজশাহীর ৬ নম্বর ওয়ার্ডে গলিতে পানি জমে দুর্ভোগ, সমাধান মিলছে না

Update Time : ০১:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬