
মো:সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়ায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে মোহাম্মদ রাব্বানী নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রহনপুর কেডিসি পাড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলমসহ পুলিশ সদস্যরা, রহনপুর ১৬ বিজিবি সদস্যরা এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে মোহাম্মদ রাব্বানী, পিতা—আব্দুর রাজ্জাককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও পাঁচ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে অবৈধ ও অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপসহ ক্ষতিকর পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা অবৈধ ও ক্ষতিকর পণ্যের বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
প্রতিনিধির নাম 



















