১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় ইজিবাইক চালককে কুপিয়ে জখম

রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় মোখলেছার রহমান (৫০) নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোখলেছার রহমান উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের নবনীদাস এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ২০–২৫ বছর ধরে বুড়িরহাট-রংপুর সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।

স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁর ভাতিজা আব্দুল কুদ্দুস তাঁকে শনাক্ত করেন। গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলু মিয়াও তাঁর পরিচয় নিশ্চিত করেছেন।

তবে হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মোস্তাক আহমেদ (বাবু)
সিনিয়র রিপোর্টার রংপুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গঙ্গাচড়ায় ইজিবাইক চালককে কুপিয়ে জখম

Update Time : ০৬:০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬