০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের চৌগাছা উপজেলার কুটিবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ বস্তা সরকারি সার জব্দ

নিজস্ব প্রতিবেদক

যশোরের চৌগাছা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ১৫ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

জব্দ করা সার সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের কুটিবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ভ্যানে করে সার নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি প্রশাসনকে জানান।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এ.এম. মুনিব এবং উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ১০ বস্তা ইউরিয়া ও পাঁচ বস্তা ডিএপি সার রয়েছে।

এ ঘটনায় সার বহনকারী পলাশকে ১০ হাজার টাকা এবং ভ্যানচালক আমিনুরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দ করা সার সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়।

বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযানকালে এসআই হোসেন পাটোয়ারীসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

যশোরের চৌগাছা উপজেলার কুটিবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ বস্তা সরকারি সার জব্দ

Update Time : ০৫:৫০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬