০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে ভোরে হাঁটতে বেরিয়ে পরিবহনের চাপায় নারী নিহত, মাদ্রাসায় ঢুকে পড়ল বাস

মাসুদ রায়হান স্টাফ রিপোর্টার

যশোরের কেশবপুরে ভোরে হাঁটতে বেরিয়ে দ্রুতগতির একটি পরিবহনের চাপায় রোকেয়া খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটি সড়কের পাশের একটি হাফিজিয়া মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ে। তবে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ফজরের নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কেশবপুর উপজেলার মধ্যকুল কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া খাতুন মধ্যকুল এলাকার রেজাউলের স্ত্রী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে হাঁটতে বের হন রোকেয়া খাতুন। তিনি মধ্যকুল কালিতলা এলাকায় মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের হাফিজিয়া মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ে। ওই সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ফজরের নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে অবস্থান করছিলেন। ফলে মাদ্রাসার ভেতরে থাকা কারও ক্ষতি হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
তবে দুর্ঘটনাকবলিত পরিবহনটি কোন কোম্পানির এবং কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

কেশবপুরে ভোরে হাঁটতে বেরিয়ে পরিবহনের চাপায় নারী নিহত, মাদ্রাসায় ঢুকে পড়ল বাস

Update Time : ০৫:৩৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬