
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও ভালুকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৬নং ভালুকা সদর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মোঃ রাজ্জাক খান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত বিএনপি দেশের সমৃদ্ধি, উন্নয়ন ও গণমানুষের অধিকার আদায়ে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কৃষকদল সব সময় কৃষকের ন্যায্য অধিকার আদায় ও দেশের সার্বিক অগ্রগতিতে কাজ করে যাচ্ছে। মোঃ রাজ্জাক খান বলেন, “আজকের এই শুভ দিনে আমাদের প্রধান অঙ্গীকার হলো দেশের উন্নয়ন ও মেহনতি মানুষের পাশে থাকা। আগামী দিনে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ায় তৃণমূল কৃষকদল ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে অবদান রাখবে।” প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন, বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সাফল্য কামনা করেন। একই সাথে তিনি ৬নং ভালুকা সদর ইউনিয়ন কৃষকদলের সকল স্তরের নেতাকর্মীদের সুসংগঠিত থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
প্রতিনিধির নাম 



















