১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি জমিতে অবৈধভাবে পাকা ঘর নির্মাণের কাজ বন্ধ করল প্রশাসন

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। ২৯ আগষ্ট (শনিবার) দুপুরে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে সরেজমিনে পরিদর্শনে গিয়ে কাজ বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবির। পরিচালিত এই অভিযানে অবৈধ স্থাপনার কাজ বন্ধ করার পাশাপাশি অভিযুক্তদের কঠোর হুশিয়ারি দেওয়া হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার পৌরশহরের উপজেলা পরিষদের সন্নিকটে পীরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন উপজেলা পরিষদ কর্তৃক একটি ক্যান্টিন নির্মিত ঘর মেরামত করে দখলে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কামাল সরকার। পাশাপাশি ঐ ঘরের সন্নিকটে দীর্ঘদিন ধরে পড়ে থাকা সরকারি একটি খাস জমি হঠাৎ করেই ঘিরে ফেলেন তিনি। উপজেলার বৃহত্তম কবরস্থান সংলগ্ন ওই জমিতে টিন ও ইটের দেওয়াল নির্মাণ করে দখল কাজ চালানো হচ্ছিল বলে জানান প্রশাসন।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা সটকে পড়েন। পরবর্তীতে জমিটি সরকারি খাস সম্পত্তি হিসেবে চিহ্নিত করে অবিলম্বে সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং নির্মাণসামগ্রী বাজেয়াপ্ত করা হয়।

এর আগে অবৈধ ভাবে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করায় ৬ নং পীরগঞ্জ ভুমি অফিস তা বন্ধের জন্য আইনি নোটিশ প্রদান করেন। কিন্তু প্রভাবশালী ঐ ব্যক্তি প্রশাসনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ চলমান রাখেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবির জানান, খবর পেয়ে দ্রুত কাজ বন্ধ করে দেয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এবিষয়ে জেলা প্রশাসক রফিকুল হক জানান, “সরকারি কোনো সম্পত্তি দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের খাস জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। যারা অবৈধ দখলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। একই সাথে উক্ত জায়গাটি দখল মুক্ত করার জোর দাবি জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সরকারি জমিতে অবৈধভাবে পাকা ঘর নির্মাণের কাজ বন্ধ করল প্রশাসন

Update Time : ০৩:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬