
নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকায় সাংবাদিক পরিচয়ে বেকারি মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে প্রিন্স মাহমুদ (২৯) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গত বুধবার বিকেলে সদর উপজেলার হাটবিলা গ্রামে এ ঘটনা ঘটে।সংবাদপত্রের বিজ্ঞাপন
আটক প্রিন্স মাহমুদ সদর উপজেলার বসুন্দিয়া এলাকার আব্দুল জলিল বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী বেকারি মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার কৈখালী গ্ৰামের মৃত কাজী নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম, বর্তমান রুপদিয়া জামতলা এলাকায় বসবাস করেন এবং হাটবিলা সাইদ সেন্টার ইটভাটার পাশে রফিক বেকারি নামে রুটি এবং বিস্কুট তৈরির কারখানা পরিচালনা করেন।
গত বুধবার ১২টার দিকে প্রিন্স মাহমুদসহ আরো কয়েকজন ব্যাক্তি কারখানায় ঢুকে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয়।
এ সময় কারখানার মালিক রফিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন না। পরে অভিযুক্তরা কারখানার মিস্ত্রি শফিকুল ইসলামের ফোন থেকে রফিকুল ইসলামকে কল দিয়ে হুমকি দিয়ে বলেন, আপনার কারখানায় মাছি এবং মশা ঘুরে বেড়াচ্ছে এব
আমরা এর কিছু ছবি তুলে রেখেছি।
আমাদের কিছু টাকা দিতে হবে, অন্যথায় এসব ছবি টিএনও (ইউএনও) স্যারের পাঠিয়ে দেব।
তখন বেকারি মালিক তাদের কিছুক্ষণ পর কারখানায় আসতে বলেন।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বুধবার বিকেলে প্রিন্স মাহমুদসহ অন্যরা পুনরায় কারখানায় এসে মালিকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন।
এ সময় রফিকুল ইসলাম তাদের কাছে বৈধ সাংবাদিক পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা, দেখাতে ব্যর্থ হয়। পরে উল্টো তাকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন।
পরিস্থিতি বুঝতে পেরে বেকারি মালিকের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে প্রিন্স মাহমুদকে হাতেনাতে আটক করেন।
এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক প্রিন্সকে থানায় নিয়ে যায়।
কোতয়ালী থানার পুলিশ জানিয়েছে আটক প্রিন্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধির নাম 



















