০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

​মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ও বাংগাবাড়ি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিতব্য বাসগৃহের কাজের মান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
​আজ মঙ্গলবার বিকেলে তিনি সরজমিনে আলিনগর ও বাংগাবাড়ি এলাকায় গিয়ে এসব নির্মাণকাজের মান যাচাই-বাছাই করেন। পরিদর্শনকালে তিনি কাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং নির্ধারিত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
​পরিদর্শন শেষে ইউএনও জিল্লুর রহমান বলেন, “সরকারের মহৎ উদ্যোগের এই আবাসন প্রকল্পগুলোর নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। বীর মুক্তিযোদ্ধাদের জন্য মানসম্মত ও টেকসই বাড়ি নির্মাণ নিশ্চিত করতে প্রশাসন শুরু থেকেই কঠোর নজরদারি রাখছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

Update Time : ০৩:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬