১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে Support for Humanitarian Aid Youth Society (SHAY Society)।

মঙ্গলবার (২৫ আগস্ট) হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার জমিরিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। SHAY Society-এর প্রতিনিধি রিয়াজ উদ্দিন ও আলম মোহাম্মদ রাসেলের উপস্থিতিতে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য। একই সঙ্গে তরুণ প্রজন্মকে স্থানীয় পর্যায়ের জলবায়ুবিষয়ক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

SHAY Society-এর প্রতিনিধিরা বলেন, তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, চরম আবহাওয়া এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাবসহ জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব স্থানীয় পর্যায়েও অনুভূত হচ্ছে। এ পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণদের অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন।

কর্মসূচিতে শিক্ষার্থীদের Climate Action, Environmental Protection ও Climate Resilience বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

SHAY Society-এর প্রতিনিধি রিয়াজ উদ্দিন বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হলে ভবিষ্যতে তারা জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

প্রতিনিধি আলম মোহাম্মদ রাসেল বলেন, “একটি গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।”

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন। শিক্ষকরা শিক্ষার্থীদের পরিবেশ ও জলবায়ুবিষয়ক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

SHAY Society জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা, যুব নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ

Update Time : ০৩:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬