১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বলাশপুর আবাসন পল্লীতে অভিযান: ইয়াবাসহ আটক ১

মামুনুর রশীদ মামুনঃ ময়মনসিংহ নগরীর বলাশপুর আবাসন পল্লী এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ ২০২৬) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েত হোসেনের নেতৃত্বে একটি দল নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর আবাসন পল্লী এলাকায় অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক সাইফুল ইসলামের পিতার নাম সামছুল হক। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান,গ্রেফতার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে ভয়ে অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে চাননি। এ বিষয়ে এসআই সাফায়েত হোসেন বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত অভিযোগ ছিল। সাম্প্রতিক সময়ে নতুন করে অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান,নগরীর আবাসিক এলাকা গুলোতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। পুলিশ বলছে,
মাদকবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবেই এ ধরনের অভিযান অব্যাহত রাখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

বলাশপুর আবাসন পল্লীতে অভিযান: ইয়াবাসহ আটক ১

Update Time : ১০:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬