১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ইয়ুথনেট গ্লোবাল এর উদ্যোগে যুব শান্তি মেলা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর ফলে সৃষ্ট সামাজিক সংকট মোকাবিলায় তরুণদের সৃজনশীলতা, নেতৃত্ব ও শান্তিপূর্ণ সমাধান তুলে ধরতে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে যুব শান্তি মেলা।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে ইয়ুথনেট গ্লোবালের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ মেলার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের শুধু জলবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার হিসেবে নয়, বরং ভবিষ্যতের সমাধানদাতা ও জলবায়ু নেতা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সাঃ সম্পাদক আরিফুর রহমান শুভর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়ুথনেট গ্লোবালের এ ধরনের উদ্যোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির গাজী, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজসহ প্রমুখ।
এছাড়া জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, যুব ও জলবায়ুকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ মেলায় অংশ নেন।
মেলায় পাঁচটি ইয়ুথ ক্লাইমেট ক্লাব এর শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন মডেল, দেয়ালিকা, ভিডিও, পথনাটক ও অন্যান্য সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সামাজিক সমস্যা এবং এসব সমস্যা মোকাবিলায় তাদের প্রস্তাবিত সমাধান তুলে ধরে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে সংগঠনটির সাঃ সম্পাদক আরিফুর রহমান শুভ বলেন, জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশগত সংকট নয়,এটি শিক্ষা, জীবিকা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও শান্তির সঙ্গেও গভীরভাবে যুক্ত। আমরা চাই, তরুণরা সমস্যার দর্শক না হয়ে সমাধানের অংশীদার হোক। আমরা চাই ঝালকাঠির প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইয়ুথ ক্লাইমেট ক্লাব গড়ে উঠুক এবং তরুণদের নেতৃত্বে জলবায়ু ও শান্তির জন্য একটি শক্তিশালী আন্দোলন তৈরি হোক।
“ইয়ুথ ক্লাইমেট এ্যাকশন ফর পিচ” উদ্যোগের সমাপনী আয়োজন হিসেবে অনুষ্ঠিত মেলায় জেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ইয়ুথ ক্লাইমেট ক্লাবের এর ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
সাইফুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ঝালকাঠিতে ইয়ুথনেট গ্লোবাল এর উদ্যোগে যুব শান্তি মেলা অনুষ্ঠিত

Update Time : ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬