১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ভুয়া এনএসআই পরিচয়পত্র ব্যবহার করে বিয়ে করা যুবক গ্রেপ্তার:

মাটি মামুন রংপুর :

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কচুয়া এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিয়ের পিঁড়িতে বসা এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. লিওন মিয়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ি ফুলবাড়িচওড়া এলাকার সাফুল মিয়ার ছেলে। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তে জানা যায়, লিওন নিজেকে এনএসআইয়ের জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে মধ্য কচুয়া এলাকার মোকাররম হোসেনের মেয়ে মাহফুজা আক্তার রিয়া মনিকে বিয়ে করেন। গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ের কারণে মেয়ের পরিবার সরল বিশ্বাসে এ বিয়েতে সম্মতি দেয়। তবে লিওন তার ব্যবহৃত পরিচয়পত্রে সম্রাট হোসেন সামিম নাম ব্যবহার করেছেন, যেখানে ২০২১ সালের জুলাই মাসের ইস্যুর তারিখ সংবলিত জাল নথিপত্র পাওয়া গেছে। প্রতারণার বিষয়টি সামনে আসে যখন লিওনের প্রথম স্ত্রী সন্তানসহ শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হন। খোঁজ নিয়ে ভুক্তভোগী পরিবার জানতে পারে,লিওন শুধুমাত্র ভুয়া পরিচয়ই দেননি,বরং প্রতারণার উদ্দেশ্যে জাল জাতীয় পরিচয়পত্রও তৈরি করেছিলেন। এছাড়া তার বিরুদ্ধে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এবং অনলাইন জুয়ায় সম্পৃক্ত থাকার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
বিয়ের পর ভুয়া নথিপত্র ও পরিচয়ের বিষয়টি ফাঁস হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মোকাররম হোসেন বাদী হয়ে প্রতারণার মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মো.লিওন মিয়া নিজের পরিচয় গোপন করে প্রতারণার কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

রংপুরে ভুয়া এনএসআই পরিচয়পত্র ব্যবহার করে বিয়ে করা যুবক গ্রেপ্তার:

Update Time : ০৫:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬