০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘দৈনিক যশোর বার্তা’র বিশেষ প্রতিনিধিকে ফোনে অজ্ঞাত ব্যক্তির খোঁজখবর,নিরাপত্তা চেয়ে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

‘দৈনিক যশোর বার্তা’র বিশেষ প্রতিনিধি উত্তম কুমার শীল ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মুঠোফোনে কল করে সাংবাদিক উত্তম কুমার শীলসহ তাঁর সন্তান ও পরিবারের সদস্যদের অবস্থান জানতে চাওয়ায় নিরাপত্তা চেয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ১৯ আগস্ট (২০২৬) থানায় এ জিডি দায়ের করা হয়, যার নম্বর ১৬৫৪।

​জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক উত্তম কুমার শীল (৪২) যশোর কোতোয়ালী থানার পুলেরহাট এলাকার বাসিন্দা। গত ১৬ আগস্ট বিকেল ৫টা ৪৩ মিনিট ও ৫টা ৪৯ মিনিটে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে অজ্ঞাত একটি নম্বর (০১৩৪০-৫৩৯২০৯) থেকে কল আসে। কলকারী ব্যক্তি নিজের কোনো পরিচয় না দিয়ে উত্তম কুমার শীল, তাঁর ছেলে-মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা কে কোথায় আছে এখন কি করতেছে, বড় ছেলে কিসে পড়াশোনা করে, ঐ মুহুর্তে কোন জায়গায় অবস্থান করতেছে, সে বিষয়ে বিস্তারিত জানতে চায়। এ সময় সাংবাদিক উত্তম কুমার শীল কলকারীর পরিচয় জানতে চাইলে কোনো সন্তোষজনক উত্তর না দিয়ে সে হঠাৎ ফোন কেটে দেয়।

​ভুক্তভোগী সাংবাদিক জানান, পরিচয় গোপন রেখে পরিবার ও সন্তানদের যাতায়াত ও অবস্থান সম্পর্কে খোঁজাখুঁজি করায় তিনি ও তাঁর পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অজ্ঞাত ওই ব্যক্তি বা তাঁর সহযোগীরা যেকোনো সময় তাঁর বা তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

​এ বিষয়ে কোতোয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ রাশেদুল ইসলামকে নির্দেশ দিয়েছেন। ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

‘দৈনিক যশোর বার্তা’র বিশেষ প্রতিনিধিকে ফোনে অজ্ঞাত ব্যক্তির খোঁজখবর,নিরাপত্তা চেয়ে থানায় জিডি

Update Time : ০৫:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬