০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনির ফকরাবাদ মসজিদে দুঃসাহসিক চুরি

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে দুর্বৃত্তরা মসজিদের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে সাউন্ড বক্স,সোলারের ব্যাটারি ও দানবাক্সের টাকা চুরি করে নিয়ে গেছে।
মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে,সোমবার রাত ৮টার দিকে এশার নামাজ শেষে মুসল্লিরা মসজিদে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে মুসল্লিরা মসজিদে গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করলে পূর্ব পাশের বেড়া ভাঙা দেখতে পান। পরে মসজিদের ভেতরে থাকা একটি সাউন্ড বক্স,যার আনুমানিক মূল্য ১০ হাজার ৮০০ টাকা,একটি সোলারের ব্যাটারি,মূল্য প্রায় ৫ হাজার ৫০০ টাকা এবং দানবাক্সে থাকা আনুমানিক ৪ হাজার টাকা পাওয়া যায়নি।
পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মালামালের কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশাশুনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

আশাশুনির ফকরাবাদ মসজিদে দুঃসাহসিক চুরি

Update Time : ১১:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬