১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলের মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয় বাংলা’ স্লোগান লোহাগড়ায় ৪২ জনের নামে নাশকতার মামলা

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি ;

নড়াইলের লোহাগড়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট রাতে কালনা–নড়াইল–যশোর–বেনাপোল মহাসড়কের এড়েন্দা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সড়কে টায়ার জ্বালিয়ে এবং কাঠের গুঁড়ি ফেলে ‘জয় বাংলা’ স্লোগান দেন অভিযুক্তরা। এ ঘটনার একটি ভিডিও ওই রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ১৬ আগস্ট লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের হাসান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগে মামলাটি করেন। মামলায় কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিয়ার রহমান, মুজিবুর রহমান, নাহিদ মোল্লা ও হৃদয় শেখসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ১২, তারিখ ১৬ আগস্ট ২০২৬।

মামলার আসামিদের অধিকাংশের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) কুমারেশ বিশ্বাস বলেন, মামলার পর আসামিরা গা ঢাকা দিয়েছেন। এ কারণে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলাটি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

নড়াইলের মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয় বাংলা’ স্লোগান লোহাগড়ায় ৪২ জনের নামে নাশকতার মামলা

Update Time : ০৪:২০:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬