১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনিতে খাস জমি ছাড়তে হুমকি প্রদান,আতঙ্কে পরিবার।।থানায় জিডি

আশাশুনি প্রতিনিধি।।আশাশুনির শোভনালী ইউনিয়নের কামালকাটি গ্রামে খাস সম্পত্তি থেকে উচ্ছেদের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগে আশাশুনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কামালকাটি গ্রামের রুহুল আমিন সানার ছেলে মোঃ আলামিন সানা।

জিডি সূত্রে জানা গেছে,আলামিন সানা একই গ্রামের শ্যামল মণ্ডলের বাড়ির পশ্চিম পাশে ওয়াপদার ভিতরে খাস সম্পত্তিতে প্রায় ১৮-২০ বছর ধরে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। সম্প্রতি একই গ্রামের আলহাজ্ব লুৎফর রহমান গাজীর চার ছেলে সিরাজুল,শাহাজান, রফিকুল ও সাইদুল গাজী তাকে ওই স্থান থেকে উচ্ছেদের জন্য চাপ ও ভয়ভীতি দেখিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

জিডিতে আলামিন সানা বলেন,গত ৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা তার বসতবাড়ির সামনে গিয়ে গালিগালাজ করে খাস সম্পত্তি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য হুমকি দেন। প্রতিবাদ করলে তাকে মারধর,খুন-জখম,মিথ্যা মামলায় হয়রানি এবং ভোগদখলীয় সম্পত্তি দখলের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন অবগত রয়েছেন। ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ৮ আগস্ট আশাশুনি থানায় জিডি করেন আলামিন সানা। জিডি নম্বর-৩৭১, ট্র্যাকিং নম্বর-YW9KJO। অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

আশাশুনিতে খাস জমি ছাড়তে হুমকি প্রদান,আতঙ্কে পরিবার।।থানায় জিডি

Update Time : ০৪:২২:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬