১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আল-মজিদ মাস্টার ইসলামী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ।

যশোরের মনিরামপুর উপজেলার আসাননগর গ্রামের পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আল-মজিদ মাস্টার ইসলামী মেমোরিয়াল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত হয়ে পানিবন্দি মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন আল-মজিদ মাস্টার ইসলামী মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তরুণ সমাজসেবক নাজমুল হক টিটো।
তিনি বলেন, “আপনাদের পানিবন্দি জীবনের কষ্ট হয়তো পুরোপুরি দূর করতে পারব না। তবে মানবিক দায়িত্ববোধ থেকে আমার পক্ষ থেকে কিছু শুকনো খাবার পাঠিয়েছি। আপনাদের প্রয়োজনের তুলনায় এটি খুবই সামান্য। তবুও আপনারা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবেন। মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। বিশেষ করে পরিবারের বয়স্ক ব্যক্তি ও শিশুদের প্রতি যত্নবান হবেন।”
তিনি আরও বলেন, “ব্যবসায়িক ব্যস্ততার কারণে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারিনি। তবে আমার পক্ষ থেকে মাস্টার তাছাব্বুর রহমান, সাংবাদিক মাসুদ রায়হান ও মাস্টার ইকবাল হোসেন আপনাদের পাশে এসে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন। এজন্য তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
ত্রাণ পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এ সময়ে এমন মানবিক সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি নিয়ে এসেছে। স্থানীয়রা আল-মজিদ মাস্টার ইসলামী মেমোরিয়াল ফাউন্ডেশনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

আল-মজিদ মাস্টার ইসলামী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

Update Time : ০১:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬