১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বোচাগঞ্জে পুসাব’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক ভবিষ্যৎ—এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের স্থানীয় সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব বোচাগঞ্জ’ (পুসাব)।
গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বোচাগঞ্জ উপজেলা পরিষদ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মারুফ হাসান। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুসাব-এর এলামনাই মোঃ হাসিবুল ইসলাম শান্ত, সহ-সভাপতি মোঃ রোজাইন রহমান, ত্রাণ, দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার কবির এবং আইসিটি ও প্রচার বিষয়ক সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম জনি।
উদ্বোধনকালে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান পুসাব-এর তরুণ শিক্ষার্থীদের এই পরিবেশবান্ধব ও মহৎ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও সুস্থ বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পরিবেশ রক্ষায় তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, শুধু উপজেলা পরিষদ ক্যাম্পাসেই নয়, পর্যায়ক্রমে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন উপযুক্ত স্থানে বৃক্ষরোপণ ও তা পরিচর্যার এই ধারা অব্যাহত রাখবে ‘পুসাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

বোচাগঞ্জে পুসাব’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Update Time : ০৩:২২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬