১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনিতে জামায়াতের বিশাল গণমিছিল আলোচনা সভা জনসভায় রূপ নেয়

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় আশাশুনি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
গণমিছিলটি আশাশুনি সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা,দলীয় পতাকা,রঙ-বেরঙের ফেস্টুন,প্ল্যাকার্ড ও শো-পতাকা। স্লোগানে মুখরিত পুরো উপজেলা সদর পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে। বিপুল জনসমাগমে আলোচনা সভাটি একপর্যায়ে জনসভার রূপ নেয়।
আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা তদারককারী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল।
তিনি বলেন,“জুলাই বিপ্লব দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,“জনগণের ভোটাধিকার,সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সকলকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুস সবুর,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওলানা আবু বকর ছিদ্দিক,উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক,সহকারী সেক্রেটারি ডা. রোকনুজ্জামান,অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান। এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,সকল ইউনিয়নের আমীর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

আশাশুনিতে জামায়াতের বিশাল গণমিছিল আলোচনা সভা জনসভায় রূপ নেয়

Update Time : ০২:২২:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬