০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে কাঁঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা

গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঝালকাঠির কাঁঠালিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ ৫ আগস্ট (বুধবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঁঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কাঁঠালিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে জামায়াতে ইসলামী কাঁঠালিয়া উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ তাঁদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য জোর দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে কাঁঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ১২:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬