০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ

সাদ্দাম হোসেন সাজ্জাদ:

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে পরিচালিত পৃথক দুই অভিযানে মোট ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।বুধবার (৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।তিনি জানান, গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফ থানার মিঠাপানিরছড়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
এছাড়া বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর একটি বসতবাড়িতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) যৌথভাবে আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়ির ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ

Update Time : ১২:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬