
মোঃ রিফাত আলী
দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাগারচর বাজার এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোঃ গুলজার হোসেন জুসনা (৬৩) নামে এক ব্যক্তিকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।
মামলার তারিখ ৩১ জুলাই ২০২৬। দণ্ডপ্রাপ্ত মোঃ গুলজার হোসেন জুসনা মৃত জুবরাজের ছেলে। তাঁর বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাগারচর বাহাজ সরকারপাড়া গ্রামে।
ঘটনাটি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাগারচর বাজারে মানিকের চায়ের দোকানের সামনে সংঘটিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৯ এবং ১০(৫) দফায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
প্রতিনিধির নাম 



















