১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে স্মরণ সভা অনুষ্ঠাত.

হাকিকুল ইসলাম খোকন,মোঃ নাসির,বাপসনিউজ ২৯ জুলাই ২০২৬: দায়িত্ব পালনকালে গুলিতে নিহত নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি)কর্মকর্তা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রঙ্কসে এক আবেগঘন স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।খবর আইবিএননিউজ ।

২০২৫ সালের ২৮ জুলাই ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে একটি বন্দুক হামলার সময় নিরাপত্তার দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম। ওই ঘটনায় আরও তিনজন নিহত হন।

মৃত্যুর এক বছর পরও পরিবার, সহকর্মী ও কমিউনিটির মানুষের কাছে দিদারুল ইসলামের স্মৃতি গভীরভাবে জড়িয়ে আছে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষও তার সাহস ও আত্মত্যাগকে বিশেষভাবে সম্মান জানিয়েছে। চলতি বছরের এপ্রিলে NYPD-এর পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে তাকে Detective First Grade পদে মরণোত্তর সম্মান দেওয়া হয়।

দিদারুল ইসলামের স্মৃতি ও অবদানকে চিরস্থায়ী করতে চলতি জুলাই মাসে ব্রঙ্কসে তার পরিবারের বসবাসের এলাকার একটি সড়কের নাম “Detective Didarul Islam Way” রাখা হয়েছে। অনুষ্ঠানে তার স্ত্রী, তিন সন্তান, পরিবারের সদস্য, সহকর্মী, পুলিশ কর্মকর্তা ও কমিউনিটির মানুষ উপস্থিত ছিলেন।

স্মরণ অনুষ্ঠানে বক্তারা দিদারুল ইসলামের কর্মনিষ্ঠা, সাহস, মানবিকতা এবং পরিবারের প্রতি তার ভালোবাসার কথা স্মরণ করেন। তার আত্মত্যাগ শুধু এনওয়াইপিডি নয়, নিউইয়র্কের বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির কাছেও চিরস্মরণীয় হয়ে থাকবে।

দিদারুল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উপস্থিত সবাই তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে স্মরণ সভা অনুষ্ঠাত.

Update Time : ০৪:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬