১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান (চট্টগ্রাম)

রাউজানে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিদের সমন্বয়ে ‘রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাব’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা সদরের মুন্সিরঘাট এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর ও পূর্বদেশ প্রতিনিধি সাংবাদিক তৈয়ব চৌধুরী। সভা সঞ্চালনা করেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ও দৈনিক আজাদীর মাল্টিমিডিয়া প্রতিনিধি সাংবাদিক মো. হাবিবুর রহমান।
সভায় বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভির প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের, দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আমির হামজা, দৈনিক আমার দেশের প্রতিনিধি মোহাম্মদ আরফাত হোসাইন, দৈনিক সংবাদের প্রতিনিধি আনিসুর রহমান এবং দৈনিক জনবাণীর প্রতিনিধি ইরফাত হোসেন চৌধুরী।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও আধুনিক সাংবাদিকতার বিকাশে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে জাতীয় পরিসরে তুলে ধরতে সংগঠনটি কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভির প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়েরকে সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ও দৈনিক আজাদীর মাল্টিমিডিয়া প্রতিনিধি সাংবাদিক মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এছাড়া দৈনিক যুগান্তর ও পূর্বদেশ প্রতিনিধি সাংবাদিক তৈয়ব চৌধুরীকে সংগঠনের উপদেষ্টা মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহসভাপতি মোহাম্মদ আরফাত হোসাইন (আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা (কালের কণ্ঠ), অর্থ সম্পাদক আনিসুর রহমান (দৈনিক সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী (দৈনিক জনবাণী) এবং দপ্তর সম্পাদক এ কে বাবর (কালবেলা)।
সভা শেষে নবগঠিত কমিটির নেতারা রাউজানে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব

Update Time : ০৫:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬