১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে হৃদরোগে আক্রান্ত হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

​চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে হঠাৎ অসুস্থ হয়ে বাবু (৪৩) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে শহরের হেলথ-এইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবু চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তাঁর পিতার নাম জানা যায়নি।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে সকালে বের হয়েছিলেন বাবু। শুক্রবার সকাল ১১টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের হেলথ-এইডের সামনে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি ইজিবাইক থেকে সড়কে অচেতন অবস্থায় লুটিয়ে পড়েন।

​তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

​খবর পেয়ে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে যে বাবু দীর্ঘদিন ধরে হৃদরোগ (হার্ট ডিজিজ) ও অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।

​প্রাথমিক তদন্ত ও চিকিৎসকদের ধারণার কথা উল্লেখ করে ওসি আরও জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এটি একটি স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রতীয়মান হওয়ায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।

​এই আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে হৃদরোগে আক্রান্ত হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

Update Time : ০৮:৫২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬