১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়ইয়ার প্রবাসী জুয়েল এর নামাজে জানাজায় উপস্থিত হাজার মানুষের শোক প্রকাশ

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি :-

ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামের (বড়ইয়া বাজার সংলগ্ন) হাওলাদার বাড়ির জাহাঙ্গীর হাওলাদার ও লিটন হাওলাদারের ভাগীনা এবং মো: রুস্তম আলী হাওলাদার এর বড় পুত্র (সোহেলের বড় ভাই) মো: জুয়েল হাওলাদার (প্রবাসী জুয়েল) (৪০) ১৭জুলাই-২০২৬ ইং রাত আনুমানিক ৪টার সময় সরূপকাঠি শশুর বাড়ীতে স্ট্রোক করে ইন্তেকাল করেন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
মরহুম জুয়েল পর্যায়ক্রমে প্রায় ১৬ বছর প্রবাসে ছিলেন, গত ২২ দিন পু্র্বে দেশে আসে এবং স্ত্রী-পুত্র নিয়ে দু,দিন আগে শশুর বাড়ী বেড়াতে যান। এমতাবস্থায় উল্লেখিত সময়ে স্ট্রোক করলে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন!
অতঃপর স্বজনরা মরদেহ নিজ বাড়ীতে নিয়ে এসে একই দিন বিকাল ৬ ঘটিকায় (বাদ আসর) স্থানীয় বড়ইয়া কাছারীবাড়ী বাজার জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।
উক্ত জানাজায় হাজার হাজার মুসুল্লিরা অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও পিতা-মাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

বড়ইয়ার প্রবাসী জুয়েল এর নামাজে জানাজায় উপস্থিত হাজার মানুষের শোক প্রকাশ

Update Time : ০২:১৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬