১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ আইন কলেজে ছয়তলা ভবন নির্মাণের দাবি, শিক্ষার্থীদের মৌলিক সুবিধা নিশ্চিতের আহ্বান

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা (ইভা) দীর্ঘদিন ধরে কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসছেন বলে তিনি জানান।

তার দাবি, ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে একাধিকবার বৈঠকে কলেজের নানা সমস্যা তুলে ধরা হয়েছে। বিশেষ করে নিরাপদ বিশুদ্ধ পানির সংকট, পর্যাপ্ত স্যানিটেশন ও বাথরুমের অভাব, শিক্ষার্থীদের বসার ও পড়াশোনার অনুকূল পরিবেশের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে।

ফাতেমা আক্তার মাহমুদা বলেন, দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীরা বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। পানীয় জল সংগ্রহের জন্য তাদের বাইরে যেতে হয়। একইভাবে পর্যাপ্ত বাথরুম না থাকায় শিক্ষার্থীদের নানা ভোগান্তি পোহাতে হয়। এসব সমস্যা তুলে ধরার পর জেলা প্রশাসনের একজন তৎকালীন কর্মকর্তা কলেজ পরিদর্শন করেন এবং বিষয়গুলো পর্যালোচনা করেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, তার দীর্ঘদিনের স্বপ্ন হলো নারায়ণগঞ্জ আইন কলেজে একটি আধুনিক ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ করা। ভবনটিতে একটি আধুনিক ও সমৃদ্ধ আইন গ্রন্থাগার, যেখানে দেশি-বিদেশি আইনবিষয়ক গবেষণাগ্রন্থ থাকবে; শিক্ষার্থীদের জন্য কম্পিউটার-সমৃদ্ধ ডিজিটাল ল্যাব; প্রশস্ত ক্যান্টিন; আধুনিক অফিস কক্ষ; এবং মনোরম সবুজ বাগানসহ একটি শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ফাতেমা আক্তার মাহমুদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সরকারের নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, নারায়ণগঞ্জ আইন কলেজে অধ্যয়নরত হাজারো শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গ্রহণ করা জরুরি।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের আন্তরিক উদ্যোগে কলেজে আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে এবং শিক্ষার্থীরা উন্নত সুযোগ-সুবিধার মাধ্যমে দেশের আইন অঙ্গনে আরও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারবেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

নারায়ণগঞ্জ আইন কলেজে ছয়তলা ভবন নির্মাণের দাবি, শিক্ষার্থীদের মৌলিক সুবিধা নিশ্চিতের আহ্বান

Update Time : ০১:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬