১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্যাগ, নির্যাতন ও লড়াইয়ের পথ পেরিয়ে নেতৃত্বের প্রত্যাশায় মোঃ সজীব রায়হান

‎সাভার প্রতিনিধি:

‎দীর্ঘ আন্দোলন-সংগ্রামের রাজপথে পরীক্ষিত এক ছাত্রনেতা হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা জেলা উত্তর শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব মোঃ সজীব রায়হান। নির্যাতন, হামলা ও হয়রানির শিকার হয়েও তিনি অন্যায়ের সঙ্গে আপসহীন থেকে সংগঠনের আদর্শিক লড়াই চালিয়ে গেছেন বলে জানান নেতাকর্মীরা।

‎ছাত্রদল নেতা সজীব রায়হান বলেন, “আমার বেঁচে থাকার কথা ছিল না। বাংলাদেশসহ বিশ্বের সকল জাতীয়তাবাদী আদর্শের সহযোদ্ধা ভাই-বোনদের দোয়া ও ভালোবাসায় আমি বেঁচে ফিরেছি। এ জীবনে পাওয়ার আর কিছু নেই। যতদিন বেঁচে থাকব, আমার মতো অবহেলিত, নির্যাতিত ও ত্যাগীদের নিয়ে কাজ করে যাব। দেশ ও জনগণের কল্যাণে আদর্শিক জিয়ার সৈনিক হিসেবে আজীবন নিঃস্বার্থভাবে কাজ করব, ইনশাআল্লাহ।

‎তিনি জানান, তার রাজনৈতিক পথচলা সহজ ছিল না। দীর্ঘ ১,৯৬৮ দিন হুলিয়ায় আত্মগোপনে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। তার ভাষ্য অনুযায়ী, পরিবারের ওপরও নেমে আসে দুঃসহ সময়। ছয় সন্তানকে হারানোর বেদনায় তার মা বহুবার কেঁদেছেন। এছাড়া ২০২৩ সালের ৯ নভেম্বর থেকে প্রায় ৯০ দিন তাদের বাড়ি অবরুদ্ধ রাখা হয় এবং ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

‎সজীব রায়হান দাবি করেন, বিএনপির এক দফা দাবি আদায়ের আন্দোলনের প্রাথমিক পর্যায়ে তার নেতৃত্বে সাভার উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের কার্যালয়ের মূল ফটকে তালা দেওয়া হয়। পরবর্তীতে তার নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
‎তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের আমলে” তার পারিবারিক ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যক্তিগত একটি ডেইরি ফার্ম, একটি চানাচুর কারখানা এবং একটি এনজিও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে যায়।

‎দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের দুঃসময়ে রাজপথে সক্রিয় ও নির্যাতিত এই ছাত্রনেতাকে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পদে দেখতে আগ্রহী তৃণমূলের অনেক নেতাকর্মী। তাদের মতে, দুর্দিনে পরীক্ষিত নেতৃত্বই সংগঠনকে এগিয়ে নিতে সক্ষম।

‎নেতাকর্মীদের একটি অংশ মনে করেন, ত্যাগ ও সংগ্রামের ধারাবাহিকতায় মোঃ সজীব রায়হানের যথাযথ মূল্যায়ন সময়ের দাবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ত্যাগ, নির্যাতন ও লড়াইয়ের পথ পেরিয়ে নেতৃত্বের প্রত্যাশায় মোঃ সজীব রায়হান

Update Time : ০১:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬