১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় তিন হাজার ৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই সব বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা  হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হানুল ইসলামের সভাপতিত্বে ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ- ৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি। এতে উপজেলার দুই হাজার ২০০ জন কৃষককের প্রতি জন কৃষককের মাঝে পাঁচ কেজি রোপা আমন ধানের বীজ,১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া এক হাজার ১০০ জন কৃষককে ৩০০ গ্রাম গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ,১০০ জন কৃষককে ৩০০ গ্রাম গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও ৯০ জন কৃষককের মাঝে ৩০০ গ্রাম কাঁচা মরিচের বীজ বিতরণ করা হয়েছে। এই সব কৃষকের প্রত্যেককে ১৫ কেজি এমওপি ও ১৫ কেজি ডিএপি সার ও বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন,‘আমি কৃষকের সন্তান। এই পরিচয় দিতে আমি গর্ববোধ করি। কৃষির ওপর নির্ভর করেই আমার বাবা-মা আমাদের মানুষ করেছেন। কৃষির সাথে আমাদের সবার জীবন ও জীবিকা ওতপ্রোতভাবে জড়িত। এই সময়ে তিনি আরো বলেছেন,‘সরকার কৃষি উৎপাদন বাড়াতে এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করেছে। এই সব সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে কৃষকদের অধিক উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরো শক্তিশালী করতে হবে।’তিনি আরো বলেছেন,‘সময়োপযোগী বীজ ও সারের সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ফলন সম্প্রসারণ ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে উপজেলার কৃষির সার্বিক অবস্থা,চলমান কৃষি উন্নয়ন কার্যক্রম এবং প্রণোদনা কর্মসূচির লক্ষ্য ও বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা রেখেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি। অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন,উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী,উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম,সাবেক আমির আব্দুস সামাদ,সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ,অফিস সম্পাদক মোঃ আব্দুল বারীসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও কৃষির সাথে  সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

Update Time : ০৪:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬