১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে স্ত্রী ও শ্যালকের হুমকি নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

মোহাম্মদ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট।
বাগেরহাটের রামপালে সদ্য বিবাহিত স্ত্রী ও শ্যালকের হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০ টায় রামপাল থানায় হাজির হয়ে আবেদন করেন ভুক্তভোগী স্বামী আ. সালাম হিজবুল্লাহ।

লিখিত অভিযোগে তিনি জানান, দুই মাস পূর্বে দুই পরিবারের সম্মতিতে উপজেলার কদমদি গ্রামের আল আমিন শেখের মেয়ে আফরিনকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রী আফরিন তার শশুর ও শাশুড়ির সাথে অসৌজন্য আচারণসহ বিরূপ মনোভব পোষণ করে। এরপরে স্ত্রী আফরিন তার স্বামীর সংসার ত্যাগ করে পিতার বাড়িতে চলে যায়। পরে তার শ্যালক আরাফাত শেখ মোবাইল ফোন করে ভগ্নিপতি সালামকে হত্যার হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে সালাম ও তার পরিবারের সদস্যরা ভয়ে ভীত হয়ে পড়েন। একপর্যায়ে তারা নিরাপত্তা চেয়ে রামপাল থানায় লিখিত আবেদন করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আরাফাত শেখের কাছে জানার জন্য তার ব্যাবহৃত ফোনে কথা বলার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদের কাছে জানতে চাইলে তিনি জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

রামপালে স্ত্রী ও শ্যালকের হুমকি নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

Update Time : ০৪:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬