১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাফল্যের চূড়ায় চুয়াডাঙ্গার কৃতি সন্তান মো: তুহিন আলী: ৪৭তম বিসিএসে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন

মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

মেধা, কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তির সমন্বয়ে সফলতার নতুন উচ্চতায় পৌঁছেছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান মো: তুহিন আলী। ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি সমাজবিজ্ঞান বিভাগ থেকে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে এলাকায় গৌরব বয়ে এনেছেন। তার এই অভাবনীয় সাফল্যে পরিবার, এলাকাবাসী এবং শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

মেধাবী এই তরুণ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো: নস্কর আলী। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে তুহিন আলী আজ নিজের যোগ্যতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তুহিন আলীর সফলতার ভিত্তি নির্মিত হয়েছিল তার স্কুল জীবন থেকেই। তিনি ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত প্রতিটি ধাপে অসাধারণ মেধার পরিচয় দিয়েছেন এবং জিপিএ-৫ অর্জন করে সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছেন। তার এই দীর্ঘ যাত্রায় পাশে ছিল আইডিয়াল কোচিং সেন্টার। প্রতিষ্ঠানটি তার সাফল্যের পথচলায় অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দিয়ে পাশে ছিল।

তুহিন আলীর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার প্রিয় শিক্ষক ও আইডিয়াল কোচিং সেন্টারের পরিচালক মো: নাঈম উদ্দীন। তিনি বলেন, “আমার প্রিয় ছাত্র তুহিন আলী যে অসামান্য সফলতা অর্জন করেছে, তাতে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তার এই পরিশ্রম ও একাগ্রতা আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

বর্তমানে তিনি সমাজবিজ্ঞান বিভাগের সুপারিশপ্রাপ্ত প্রভাষক হিসেবে দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন। এলাকার সাধারণ মানুষের আশা, তুহিন আলী তার কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তার এই অভাবনীয় সাফল্যে স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। এলাকাবাসী তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সাফল্যের চূড়ায় চুয়াডাঙ্গার কৃতি সন্তান মো: তুহিন আলী: ৪৭তম বিসিএসে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন

Update Time : ০৪:৫২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬