১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

মহাবিশ্বের উৎপত্তি, মহাকাশ গবেষণা, ব্ল্যাক হোল, আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে ভবিষ্যতের বিজ্ঞান—এসব বিষয় নিয়ে গোপালগঞ্জের তিন শতাধিক শিক্ষার্থীর সঙ্গে দীর্ঘ সময় ধরে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপে অংশ নিয়ে শিক্ষার্থীরা মহাবিশ্ব ও বিজ্ঞান সম্পর্কে নানা প্রশ্ন করার সুযোগ পায়।
মঙ্গলবার (১৬ জুন) সকালে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে ‘মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ শহরের যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির, সহকারী কমিশনার (শিক্ষানবিশ) রিহাব ইনাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি শংকর বিশ্বাস উপস্থিত ছিলেন।
সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এ সংলাপে জেলা প্রশাসক মহাবিশ্বের সৃষ্টি, মহাকাশ অনুসন্ধান, বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের বিকল্প নেই। মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে হবে।”
সংলাপে অংশ নেওয়া নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মণ্ডল বলে, “এ ধরনের আয়োজন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও মহাবিশ্ব নিয়ে এত বিস্তারিত আলোচনা আগে শোনার সুযোগ হয়নি। নতুন অনেক বিষয় জানতে পেরেছি, যা আমাদের বিজ্ঞানচর্চায় উৎসাহ দেবে।”
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, “শিক্ষার্থীরা যাতে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন। বিজ্ঞানভিত্তিক চিন্তা ও জ্ঞানচর্চা ভবিষ্যৎ প্রজন্মকে আরও সক্ষম করে তুলবে।”
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানায়। তাদের ভাষ্য, শ্রেণিকক্ষের পাঠের বাইরে বিজ্ঞানকে সহজ ও আকর্ষণীয়ভাবে জানার এ সুযোগ তাদের নতুন করে ভাবতে শিখিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ

Update Time : ০৬:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬