১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁতে পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে অর্থ দাবি—প্রতারক গ্রেফতার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁ জেলার মান্দা উপজেলায় পুলিশ সুপারের নাম, ছবি ও ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত প্রতারকের নাম অন্তর (২৪)। তার পিতা মোঃ বাবুল হোসেন এবং মাতা খাদিজা। সে মান্দা উপজেলার শিশইল (ফেতগ্রাম) এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, অন্তর কিছুদিন আগে ভুয়া একটি হোয়াটসঅ্যাপ আইডি খুলে সেখানে নওগাঁ জেলার পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে। ওই আইডি থেকে সে বিভিন্ন সময় পুলিশ সুপারের কার্যালয়ের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে অর্থ দাবি করত।

সর্বশেষ আজ সকালে সে মান্দা থানার এক ব্যক্তিকে ফোন করে নিজেকে পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দেয় এবং মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে মান্দা থানায় জানায়।

এরপর বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপারকে অবহিত করা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে আজ বিকেলে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক অন্তরকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে পুলিশ সাধারণ জনগণকে অনুরোধ করেছে। কেউ যদি পুলিশের নাম ব্যবহার করে অথবা কোনো প্রশাসনিক কর্মকর্তার পরিচয়ে টাকা দাবি করে বা মামলার ভয় দেখায়, তবে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানা অথবা জেলা পুলিশের কন্ট্রোল রুমে (01320124498) যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

সতর্কবার্তা: প্রশাসনের নাম ব্যবহার করে কোনো ধরনের অর্থ দাবি করা সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

নওগাঁতে পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে অর্থ দাবি—প্রতারক গ্রেফতার

Update Time : ০৪:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬