১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের চাতলপাড় ইউনিয়ন পরিদর্শন, উন্নয়ন কার্যক্রম ও জনসেবা তদারকি

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিদর্শন করেছেন। মঙ্গলবার দিনব্যাপী এ পরিদর্শনে তিনি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নদীভাঙন প্রতিরোধ কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি সেবা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক নাসিরনগর থানা পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, থানার প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি থানার বিভিন্ন শাখা, ডিউটি অফিস, হাজতখানা, অস্ত্রাগার, মালখানা এবং সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরে তিনি চাতলপাড় বাজারকে নদীভাঙনের কবল থেকে রক্ষার জন্য গৃহীত প্রতিরোধমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ভাঙনরোধে বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি, কার্যকারিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা, মতামত ও প্রত্যাশার কথা শোনেন এবং ভাঙন সমস্যার টেকসই সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর জেলা প্রশাসক চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সরকার পরিচালিত মিড-ডে মিল কর্মসূচি তদারকি করেন এবং শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় এ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

পরবর্তীতে তিনি চাতলপাড় ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে ভূমি সেবার মান, নাগরিকদের সেবা প্রাপ্তির অবস্থা, রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা এবং চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন। জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এছাড়া তিনি চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং চাতলপাড় ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত সুবিধা, সেবাদান প্রক্রিয়া এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা করেন।

দিনব্যাপী পরিদর্শন শেষে জেলা প্রশাসক নাসিরনগর উপজেলা পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের চাতলপাড় ইউনিয়ন পরিদর্শন, উন্নয়ন কার্যক্রম ও জনসেবা তদারকি

Update Time : ০৫:১৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬