১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে নিরাপত্তা জোরদার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

অতিরিক্ত পুলিশ মোতায়েন, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন। নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট।

জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত এ বিশেষ অভিযানের আওতায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক পরিবহনসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চেকপোস্টগুলোতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এবং সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের প্রয়োজনীয় যাচাই-বাছাই করছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও নিরাপত্তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা অপরাধসংক্রান্ত তথ্য দ্রুত নিকটস্থ থানায় জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে নিরাপত্তা জোরদার

Update Time : ০২:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬