১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর নিয়ামতপুর থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার ২নং চন্দননগর ইউনিয়নের ছাতড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ছাতড়া গ্রামের মৃত মন্টু সরদারের ছেলে আকাশ সরদার (২৫) এবং সিংড়া উজিরপুর গ্রামের মাহির (৪৭)। তারা উভয়েই নিয়ামতপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজশে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Update Time : ১১:১৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬