০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস নদীতে

নিজস্ব প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় ডুবে যায়। আজ শুক্রবার ৫ জুন সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘এসবি সুপার ডিলাক্স’ নামে বাসটি নদীতে পড়ে যায়। তবে এ সময় যাত্রীদের ঘাটে নামানো হয়েছিল বলে জানা যায়। বাসে থাকা চালক ও সহকারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় বাসের ২৬ জন যাত্রী প্রাণ হারান। ওই ঘটনার রেস না কাটতেই আবারও দুর্ঘটনা ঘটলো।

পরপর দুটি ভয়াবহ ঘটনার কারণে জনমনে প্রশ্ন উঠেছে, কেন এমন হচ্ছে? এ প্রশ্নের জবাব দেবে কে? ২৬ জন যাত্রী প্রাণ হারানোর পরও কর্তৃপক্ষ কেন সতর্ক হচ্ছে না? আজকের দুর্ঘটনার পর যাত্রীসাধারণ ও জনতার মনে এসব প্রশ্ন আসছে, কিন্তু জবাব না মেলায় ক্ষোভ প্রকাশ করছেন তারা।

এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ বলেন,কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স নামক পরিবহনের ৩৭ জন যাত্রী ছিল। এ ছাড়া বাসের তত্বাবধায়ক, সহকারী ও চালকসহ মোট ৪০ জনের মতো ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য ভিড়ে। এ সময় ঘাটের বাম পাশের একটি পকেটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামক বড় ফেরি ছিল। অপর পকেটে আরেকটি মাঝারি আকারে ফেরি ছিল। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামক ফেরিতে যানবাহন উঠছিল। বাসটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামক ফেরিতে ওঠার চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি থাকা মাঝারি আকারের ফেরির র‌্যামের সাথে আঘাত করে। এ সময় র‌্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। বাসটির যাত্রীরা ঘাটে নেমে থাকলেও বাসের চালক ও সহকারী থাকে। পরে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান,সকাল সাড়ে ৯টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় উদ্ধার কার্যক্রম চালাতে ফায়ার সার্ভিসসহ বিআইডব্লিউটিএ,নৌপুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কোন হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস নদীতে

Update Time : ০৮:১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬