০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদা ও দর্শনায় মোবাইল কোর্টে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদার জুড়ানপুর ও দর্শনায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে দু’জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম।

প্রশাসন সুত্রে জানাগেছে, মাদকদ্রব্যের সাথে সরাসরি সংশ্লিষ্টতা থাকা ও মাদকদ্রব্য সেবনের অপরাধের
মোবাইল কোর্টে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮” অনুযায়ী শাকিব হোসেন (২৬), পিতা- আরজিবুল হোসেন, জুড়ানপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া আলম সরদার (৬৯), পিতা- কিতাব আলী সর্দার, দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

দামুড়হুদা ও দর্শনায় মোবাইল কোর্টে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড

Update Time : ০২:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬