১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে জমিয়তের কমিটি গঠন মাও. আব্দুল ওয়াহহাব সভাপতি, মাওলানা রমজান হুসাইন সাধারণ সম্পাদক

এম আর সজিব সুনামগঞ্জ :

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে বুধবার (৩ জুন ২০২৬) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ হলরুমে কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ মাওলানা আব্দুল ওয়াহহাব ও সাধারণ সম্পাদক মাওলানা রমজান হুসাইন ও মাওলানা মুফতি মুবাশশিরের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সেক্রেটারি মাওলানা রুকন উদ্দিন, বিশিষ্ট আলেম মাওলানা রফিক আহমদ উলাশনগরী, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আরশদ নুমান ইচ্ছারছড়ি এবং হাফিজ মাওলানা আবদুল্লাহ গাজীনগরী প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, দ্বীনি শিক্ষা প্রসার এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আদর্শিক কর্মী গঠন, উম্মাহর ঐক্য সুদৃঢ় করা এবং ইসলামী নেতৃত্ব বিকাশে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী, আলেম-উলামা ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের নতুন কমিটি গঠন করা হয়। এতে মাওলানা আব্দুল ওয়াহহাব সভাপতি, মাওলানা রমজান হুসাইন সেক্রেটারি এবং হাফিজ মনির হুসাইন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান, সুসংগঠিত ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্মেলন ও কাউন্সিলের কার্যক্রম সমাপ্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সুনামগঞ্জে জমিয়তের কমিটি গঠন মাও. আব্দুল ওয়াহহাব সভাপতি, মাওলানা রমজান হুসাইন সাধারণ সম্পাদক

Update Time : ১২:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬