১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে মরহুম ধনবর আলী ও মরহুম আশরাফ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মুন্জুর আলম তালুকদার ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল “মরহুম ধনবর আলী ও মরহুম আশরাফ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সোমবার বিকালে মিলন বাজার মাঠে “মিলন সংঘের” আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২-১ গোলে লোহাগাড়া দলকে হারিয়ে পীরগঞ্জ দল চাম্পিয়ন হয়।

খেলা শেষে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান। তিনি উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে টুর্নামেন্টের আকর্ষণীয় ট্রফি তুলে দেন এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

এ সময় থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, ভোমরাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, এ্যাড. ইকরামুল হক, এ্যাড. জাহাঙ্গীর আলম,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ করিমুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, আর এন ফিলিং স্টেশনের মালিক কামরুজ্জামান, মিলন সংঘের সভাপতি আল মামুন , এস এম জনি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও পুরস্কার বিতরণী মঞ্চে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী স্থানীয় জনতা এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাটিকে কেন্দ্র করে স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি টুর্নামেন্টটিতে এক ভিন্ন মাত্রা যোগ করে। খেলা শেষে মাঠের চারপাশে হাজারো দর্শক ও বিজয়ী দলের খেলোয়াড়দের বাঁধভাঙা উল্লাস এবং ট্রফি গ্রহণ করতে দেখা যায়।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, তরুণ সমাজকে মাদক ও অপকর্ম থেকে দূরে রাখতে এবং এলাকায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট প্রতি বছরই আয়োজন করা উচিত।

টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মরহুম আশরাফ আলীর ছেলে আকতারুল ইসলাম। তিনি জানান, আমার বাবা একজন ফুটবল প্রেমী মানুষ ছিলেন। ফুটবল খেলেই তিনি তার জীবন অতিবাহিত করেছেন। আমিও আমার বাবার সাথে ফুটবল খেলেছি। বয়সের ভারে ফুটবল খেলতে না পেরে তিনি রেফারির দায়িত্ব পালন করেছেন তবুও মাঠ ছাড়েননি। ফুটবলের প্রতি তার অগাধ এই ভালোবাসা তা এখন কেবলই স্মৃতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পীরগঞ্জে মরহুম ধনবর আলী ও মরহুম আশরাফ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

Update Time : ০৭:২৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬